বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৯
১৪৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তিনি রোববার (২২ জুন) রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ও সোমবার (২৩ জুন) তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘গুরুত্বপূর্ণ বৈঠকে’ বসবেন।
তুরস্কের ইস্তানবুল শহরে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, রাশিয়া আমাদের বন্ধু ও আমরা একটি কৌশলগত অংশীদারত্ব বজায় রেখে চলেছি। আমরা সবসময় একে-অপরের সঙ্গে পরামর্শ করি ও আমাদের অবস্থান সমন্বয় করি।
তিনি আর উল্লেখ করেন, রাশিয়া ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে (জেসিপিওএ) স্বাক্ষরকারী দেশ। সোমবার আমি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গঠনমূলক আলোচনা করবো ও দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।
এদিকে পর্যবেক্ষকদের মতে, এই সফর ইসরায়েল-ইরান চলমান সংঘাত ও ওয়াশিংটনের ভূমিকাকে কেন্দ্র করে তেহরান ও মস্কোর মধ্যে কূটনৈতিক সমন্বয়ের একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে।
এর আগে, স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা শেষ করেছে যুক্তরাষ্ট্র। তার দাবি, এসব পারমাণবিক স্থাপনা ধব্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও হামলার হুমকি দিয়েছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ‘সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। তিনি হুমকি দিয়েছেন যে, তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানো হবে।
গভীর রাতে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।
তিনি আরও বলেন, যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা ও দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব। তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইসরায়েলে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে ও জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে, এমন সতর্কবার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল। এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক