অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরা থেকে জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ মনপুরা সাইন্স এন্ড ইনোভেশন ক্লাবের

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৪৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করলো মনপুরা সাইন্স এন্ড ইনোভেশন ক্লাব। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এ ভোলা জেলার এই ক্লাবের তিনজন সদস্য মোঃ তাহাসিন, মোঃ ফজলে রাব্বী ও মোঃ সামি গর্বিতভাবে অংশগ্রহণ করেন।

এই বছরের জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় ১৮-২০ জুন তারিখে।

এই মেলায় মনপুরা সাইন্স এন্ড ইনোভেশন ক্লাব উপস্থাপন করে তাদের উদ্ভাবিত ৩টি ব্যতিক্রমধর্মী বিজ্ঞানপ্রজেক্ট:
১. Children Safety Device:

মাত্র ৮ গ্রাম ওজনের এই ডিভাইসটি শিশুকে পানিতে পড়ে মৃত্যু থেকে রক্ষা করতে সহায়তা করে। শিশুটি পানিতে পড়লেই স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের ফোনে কল চলে যাবে ও বাসায় অ্যালার্ম বাজবে।
পরবর্তী উন্নয়ন পরিকল্পনা:
শিশুর কোমরে ৫০ গ্রাম ওজনের একটি বেল্ট থাকবে, যাতে গ্যাস-বেলুন সংযুক্ত থাকবে। পানিতে পড়ার সাথে সাথে সেই বেলুনটি ফুলে উঠবে এবং শিশুটিকে ভাসিয়ে রাখবে।

২. Farmer Assistant Machine:

এই পরিবেশবান্ধব যন্ত্রটি একসাথে ৪-৫ জন কৃষকের কাজ একাই করতে পারে। কৃষিকাজে সময় ও শ্রম বাঁচাতে এটি একটি বড় উদ্ভাবনী উদ্যোগ।
৩. Farmer Sun Safety Cap:

মাত্র ৫০০ গ্রাম ওজনের এই বিশেষ ক্যাপ কৃষকদের রোদের রৌদ্র থেকে রক্ষা করবে এবং মাথার কাছে বাতাস সরবরাহ করবে। এতে রয়েছে ইউনিক ডিজাইন ও সহজ ব্যবহারযোগ্যতা।

মনপুরা সাইন্স এন্ড ইনোভেশন ক্লাবের মূল উদ্যোক্তা এবং আবিষ্কারক তাহাসিন ভবিষ্যতে মানুষের জীবন- মন সহজ আরো আধুনিক কিছু আবিস্কার করতে চায় এবং তার বাস্তব প্রতিফলন করার জন্য কাজ করে যেতে চায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...