বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুন ২০২৫ রাত ০৮:০৬
২৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলার সকল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, ভোলা জুলাই যোদ্ধা সংসদ এর সদস্য সচিব মোঃ তুষার, যুগ্ম আহ্বায়ক, মোঃ ইয়াসিন, জুলাই যোদ্ধা সংসদ দৌলতখান উপজেলার প্রতিনিধি মোঃরবিন হোসেন, জুলাই যোদ্ধা সংসদ চরফ্যাশন উপজেলার প্রতিনিধি মোঃ খায়রুল প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন শহীদ তারেক,রাসেল, মনির, হাবিব, রাকিব, এর পরিবারের সদস্যবৃন্দ ও আহত যোদ্ধা আবুল খায়ের, ইসমাঈল, বায়জিদ বাদশা, আল আমিন, রবিন, আব্দুর রহিম, ফাহিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার সবকিছুর বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত