অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সাবেক সিইসির সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:১২

remove_red_eye

২১৬

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে যে আচরণ হয়েছে নিঃসন্দেহে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

সোমবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যারা অপরাধী তাদের আইন অনুযায়ী বিচার হবে। আইনের বাইরে তাদের সঙ্গে কেউ অসৎ আচরণ করবে এটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাসী নয়।

রিজভী বলেন, আদালত প্রাঙ্গণে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থারাও থাকে এরকম একটি স্পর্শকাতর জায়গায় যেখানে প্রতিটি মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে বেআইনি কাজ করবে এটা তো হতে পারে না, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কী করে?

বিএনপির এই মুখপাত্র বলেন, এই কাহিনীকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। কেউ কোনো ভাঙচুর দখলদারত্বের সঙ্গে যুক্ত থাকবেন না। ৫ আগস্টের সময় আমরা যারা জেলে ছিলাম, জেল থেকে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে যেন এ ধরনের কাজ কেউ না করে।

‘তারপরও দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণ পেলে দল তাকে শাস্তি দিয়েছে। কাউকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে। কাউকে তিরস্কার করা হয়েছে, সতর্ক করা হয়েছে। এই ধরনের ঘটনা এরই মধ্যে চার থেকে পাঁচ হাজার হবে। বিএনপি যে পদক্ষেপগুলো নিয়েছে এর মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, সুষ্ঠু সমাজব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে গণতন্ত্রে নাগরিকদের স্বাধীনতা রয়েছে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেখানে কেউ বেআইনি আচরণ করবে বিএনপি এটা কখনো বরদাস্ত করবে না।’ যোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, কালকের ঘটনায় যারা দোষী তাদের সরকার শাস্তি দেব, ব্যবস্থা নেবে, এটা আমার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউস প্রমুখ উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...