বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:৩০
১৪১৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : শন্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে লালমোহন পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ভোলার লালমোহনে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইভিএম পদ্ধতির নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন। ইভিএম ত্রæটির কারণে ১২ ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা বিলম্বিত হয়। তবে তা সরাসরি স্বীকার করতে নারাজ রিটানিং কর্মকর্তা। রাত ৮টা নাগাদ ওই দুই কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, তেমন কোন সমস্যা হয়নি। ভোটারদের অনেকের অভিজ্ঞতা না থাকায় সঠিক ভাবে কেউ কেউ অপারেট করতে পারেনি। আবার অনেকের আঙ্গুলের ছাপ স্পষ্ট না থাকায় সমস্যা হয়। তিনি জানান, মোট ১২ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতিকের এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন ২ হাজার ২৬৫ ভোট। এই নির্বাচনে ৭১.৩৪% ভাগ ভোট কাস্ট হয়েছে।
এদিকে নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষতি নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী মাঠে নেমেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্ব›িদ্বতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাষ্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯ নং ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নং ওয়ার্ডে জসিম ফরাজী। সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম ও ৪, ৫, ৬নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম, ৭.৮.৯ ধুলি বেগম এবং ১০,১১,১২ ফেরদৌসী বেগম।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক