তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:২৪
৩৩৬
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিনে তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল সারে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মহব্বত খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিমলুল ইসলাম শিমুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঈমাম হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় তামাকজনিত ক্ষতিকর প্রভাব, আইনগত দিক, তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা ও বিধান, তামাকজাত পণ্যের অপব্যবহার রোধে আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি, তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী আইন প্রয়োগের কৌশল, বিজ্ঞাপন ও প্রচার-প্রসার বন্ধের পদক্ষেপ, এবং পাবলিক প্লেস ও যানবাহনে ধূমপান নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন। কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত