অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গভীর রাতে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই জুলাই ২০২০ সকাল ১১:৪৮

remove_red_eye

১৫৭৯

বাংলার কন্ঠ প্রতিবেদক:  ভোলা শহরের টাউন স্কুলেরর মাঠের গেট থেকে কাপড় মোড়ানো এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে সদর থানার পিএসআই নেসার একদিন বয়সী ওই ছেলে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছে। 

সদর থানার ওসি (তদন্ত) মনির হোসেন মিঞা জানান, শনিবার রাত ১টার দিকে টাউন স্কুল মাঠের গেটের পাশে শিশুর কান্নান শব্দ পেয়ে পিএসআই নেসার তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পেটিকোট মোড়ানো অবস্থায় কেউ শিশুটি ফেলে গেছে। পুলিশের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার খোজ খবর রাখা হচ্ছে। শিশুটিকে উদ্ধাকারী পুলিশ অফিসার নেসার জানান, মাঠের প্রধান গেট সংলগ্ন বিদ্যুতের খাম্বার নিচে রেখে যাওয়ায় শিশুটি চোখে পড়ে। ওই স্থান থেকে উদ্ধারের ১৫/২০ মিনিট আগে রেখে গেছে বলে ধারনা তার। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তৈয়বুর রহমান জানিয়েছেন, রাতে শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দিয়ে এখন তাকে সুস্থ করা হয়েছে। তার সুচিকিৎসার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে শিশুটিকে ভর্তির পর থেকে পলি রানী মজুমদার নামের হাসপাতালের এক কর্মচারী নিজের দুধপান ও মায়ের যত্নে শিশুটিকে সুস্থ রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিজের দুই সন্তানের পাশাপাশি এ শিশুটির লালন পালনের দায়িত্ব নিতে চান পলি রানী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পুরোপুরি সুস্থ হওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শিশুটিকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া শিশুটি উদ্ধারের খবর পেয়ে দত্তক নেয়ার জন্য আরও কয়েকজন যোগাযোগ করছে বলেও হাসপাতাল সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের ওই শিশুটির অভিভাবকের কোন সন্ধান পাওয়া যায় নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...