অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:৫৩

remove_red_eye

২৪৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়া দুস্থ দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। ২২ জুন রাতে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের দুটি পরিবারের জন্য হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ২৩ জুন (সোমবার) সকালে এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করে উপজেলা বিএনপি। মিছির কাজীর ছেলে মোজাম্মেলকে ৭০ হাজার ও আজাহার চৌকিদারকে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে হাফিজ ইব্রাহিম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। ঘরবাড়ি, নগদ অর্থ-সবই পুড়ে গেছে। আমি তাদের সব ধরনের দায়িত্ব নিচ্ছি। প্রাথমিকভাবে এক লাখ টাকা সহায়তা দিয়েছি, ঘর নির্মাণ শুরু করতে বলেছি। যত দিন তারা স্বাবলম্বী না হয়, তত দিন আমি তাদের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাসিম গাজী, যুবদলের সদস্যসচিব মো. জসিম উদ্দিন খান, সাচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন মোল্লা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। উল্লেখ্য, শনিবার রাতে সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিদ্যাসুন্দরী দিঘির পাড় এলাকায় মিছির কাজী ও আজাহার চৌকিদারের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকা- ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও দুই পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...