অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলার ছাত্রদল নেত্রী ইস্ফিতার লাশ উদ্ধার : লক্ষ্মীপুর থানায় হত্যা মামলা দায়ের


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

২৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন পর লক্ষ্মীপুর এলাকার মেঘনা নদী থেকে ছাত্রদল নেত্রী সুকন্যা আক্তার ইস্ফিতার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় তার পরিচয় না পাওয়ায় লক্ষ্মীপুর থানার পুলিশ বেওয়ারিশ লাশ হিসেবে আনঞ্জুমানে মফিদুল ইসলামের সহায়তায় ইস্ফিতার লাশ দাফন করে। গত ২২ জুন বিকালে লাশ দাফনের পর ছবি দেখে ইস্ফিতার বাবা মো: মাসুদ রানা লাশ সনাক্ত করেন। এদিকে নিহতের বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর  থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ জানান, ২০ জুন সন্ধ্যায় লক্ষ্মীপুরের নৌপুলিশ লাশটি উদ্ধার করে এবং পরিচয় না পাওয়ায় ২২ তারিখ বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়।
জানা যায়, ১৭ জুন সকালে ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ইস্ফিতা ভোলার ইলিশা থেকে কর্ণফুলী -৪ লঞ্চে ঢাকা যাচ্ছিলেন। লঞ্চের স্টাফ এবং যাত্রীরা জানান, লঞ্চের তৃতীয় তলায় রেলিঙের কাছে দাঁড়িয়ে একটি মেয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এক পর্যায়ে তিনি মোবাইল ফোনটি তার ভ্যানিটি ব্যাগে রেখে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন। লঞ্চের সুপারভাইজার নান্টু বাবু জানান, যাত্রীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে লঞ্চ ঘুড়িয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে  কোস্টগার্ডকে খবর দিয়ে লঞ্চ নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে চলে যান।
পুলিশ জানায়, চার দিন পর ২০ জুন জেলেরা  নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লক্ষ্মীপুরের নৌপুলিশ লাশটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে। পরে লাশের পরিচয় পাওয়ার জন্য পুলিশ বিভিন্ন থানায় মেয়েটির ছবিসহ সংবাদ দেয়। ২২ জুন ইস্ফিতার বাবা মাসুদ মিয়া ছবি দেখে লাশের পরিচয় নিশ্চিত করেন। 
এর আগে, গত ১৭ জুন সকালে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া কর্ণফুলী-৪ লঞ্চ থেকে মাঝনদীতে পড়ে যান ইস্পিতা। ঘটনার পরপরই বিষয়টি নিয়ে লঞ্চযাত্রী ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, লঞ্চে কেবিনে ধর্ষণের শিকার হয়েই তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন। যদিও এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ইস্পিতার বাবা জানান, তার মেয়ে বাড়ি থেকে টিউশনি করতে যাওয়ার কথা বলে বের হয়। এরপর লঞ্চে এক তরুণীর নদীতে ঝাঁপ দেওয়ার খবর পেয়ে তিনি কর্ণফুলী লঞ্চের ভোলা অফিসে যান। সেখানে ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ঝাঁপ দেওয়া তরুণীই তার মেয়ে।
তিনি বলেন, মেয়েটি ‘জসিম’ নামে এক ব্যক্তির নামে বুকিং দেওয়া কেবিনে উঠেছিল। ভাড়া চাইলে সে জানায়, বুকিং দেওয়া ব্যক্তি পরিশোধ করবে। এরপর মোবাইল ফোনে কারও সঙ্গে উত্তেজিতভাবে কথা বলার পরই সে নদীতে ঝাঁপ দেয়।
মাসুদ রানা অভিযোগ করেন, “আমার মেয়ে কেন ঢাকাগামী লঞ্চে উঠল, তা তদন্তে বের করা দরকার। প্রশাসন মোবাইল ট্র্যাকিং ও কললিস্ট বিশ্লেষণ করলেই বিস্তারিত জানা যাবে।কেউ তাকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকলে, বা হত্যা করে থাকলে তার বিচার চাই।”
লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল হক জানান, উদ্ধারের সময় মরদেহে কালচে দাগ ছিল। নিহতের বাবা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, নৌ-পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...