অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেফতারের দাবি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

২৪০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুন রাত ১১টার দিকে এনসিপি ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ ন্যক্কারজনক হামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের একজন সদস্য আহত হন। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন।

আরও বলা হয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর আগেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। এ ঘটনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...