অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় নতুন ৬ জনের করোনা শনাক্ত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২০ রাত ০৯:২০

remove_red_eye

৮৩৪

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় চিকিৎসক, নার্স, কৃষি ব্যাংক কর্মকর্তা, পিআইও, এলজিইডি এর হিসাবরক্ষন কর্মকর্তাসহ একদিনে নতুন ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এনিয়ে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত হলো। এতে আতংকিত হয়ে পড়েছে মনপুরা দ্বীপে বসবাসরত লাখ বাসিন্দারা।
এদিকে একদিনে নতুন ৬ জনের করোনা শনাক্ত হওয়ায় দ্বীপের বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মানতে হার্ডলাইনে যাচ্ছে ও হাট-বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে যুগান্তরকে জানিয়ছেন ইউএনও বিপুল চন্দ্র দাস। তবে তিনি আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান।
সোমবার  সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ নতুন ৬ জনের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত ২৯ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৬ জুন সোমবার ইমেইলের মাধ্যমে নতুন ৬ জনের করোনা শনাক্ত হওয়ার ফলাফর জানা যায়। এদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, ১ জন নার্স, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), ১ জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ১ জন এলজিইডি’র হিসাবরক্ষণ কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীর স্ত্রী। এরা সবাই সুস্থ্য রয়েছেন। হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এই পর্যন্ত মনপুরায় ২৭৮ জনের নমুনা সংগ্রহের ফলাফলে ১৯ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ১১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...