অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহন উপজেলার স্বাস্থ্য সহকারীর ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২৯৩

লালমোহন প্রতিনিধি : ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে লালমোহন উপজেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের লালমোহন উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচিতে লালমোহন উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন, সহসভাপতি মো. অজিউল্যাহ, স্বাস্থ্য পরিদর্শক মো. নাজিম উদ্দিন, মো. সিদ্দিক মিয়া, এইচআই ইনচার্জ রাবেয়া আক্তার রিমি, স্বাস্থ্য সহকারী ইসরাত জাহান রুপা, বিপুল কান্তি দেবনাথসহ উপজেলায় কর্মরত সকল স্বাস্থ্য সহকারীগণ। 
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। 

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...