বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪২
৫৪৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা সদর উপজেলা চত্বরে আজ মঙ্গলবার (২৪ জুন) তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক।
মেলায় বাণিজ্যিক ও উচ্চমূল্যের ফল, দেশীয় অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় ফল, প্রচলিত দেশি ফল, কৃষি উপকরণ প্রদর্শনী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী এবং নার্সারি নিয়ে মোট আটটি স্টল অংশগ্রহণ করেছে। এই মেলা কৃষক, উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
মেলাটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকের ৫ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত