অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৭ই জুলাই ২০২০ সকাল ১১:০০
৬৮৭
অচিন্ত্য মজুমদার: চিকিৎসক, নার্স, ব্যাংক কর্মকর্তা ও এলজিইডি'র কর্মচারীসহ ভোলায় নতুন করে আরো ১৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৫ জনে। এদের মধ্যে ১৪১ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। সোমবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর এতথ্য নিশ্চিত করেন।
নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৮ জন, বোরহানউদ্দিনে ২ জন, দৌলতখানে ১ জন, তজুমদ্দিনে ১ জন,লালমোহনে ১, চরফ্যাসনে ১ জন, মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও নার্স, কৃষি ব্যাংকের এক কর্মকর্তা এবং স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের ৩য় শ্রেনীর এক কর্মচারীসহ ৪ জন রয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৪৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৫৫ জনের মধ্যে সুস্থ ৬০ জন। দৌলতখানে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ ৩ জন, লালমোহনে আক্রান্ত ৩৮ জনের মধ্যে সুস্থ ১৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৯ জন।এদিকে আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৮৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৫৮৭ জনের। এছাড়া ২৫৮ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।
অপরদিকে নতুন করে আরো ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫০৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৭৩৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ৩১৯ জন। আইসোলেশনে আছে ১৪ জন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক