অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১ হাজার ৯১৫ জন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৯:০৭

remove_red_eye

৪৪২

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এরমধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১ হাজার ৭২ জন, আলিম পরীক্ষার্থী ৩৯৯ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ৮ জন এবং এইচএসসি বিএম পরীক্ষার্থী ৪৩৬ জন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, সরকারি শাহবাজপুর কলেজ কেন্দ্রে ১৯২ জন, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ কেন্দ্রে ৩১৩ জন, হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ৪২০ জন, ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৪৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেবেন। লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে ৩৯৯ জন শিক্ষার্থী আলিম পরীক্ষা দেবেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৮ জন শিক্ষার্থী এইচএসসি ভোকেশনাল পরীক্ষা দেবেন। এ ছাড়া ধলীগৌরনগর ডিগ্রি কলেজে কেন্দ্রে ৪৩৬ জন শিক্ষার্থী এইচএসসি বিএম পরীক্ষা দেবেন।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে ১১ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন, থাকবে ৪ সদস্যের একটি ইনভিজিলেশন টিম। প্রতিটি  পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমও থাকবে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমি নিয়মিত কেন্দ্রগুলো পরিদর্শন করবো। তবে যেহেতু করোনার প্রকোপ বাড়ছে তাই পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সবাইকে এবং শিক্ষার্থীদের মাস্ক পরতে ও যথাযথ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...