অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিএনপি নেতাদের সঙ্গে বাস্তুহারা দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৯:০৮

remove_red_eye

৩৫৭

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো ও সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বাবুলের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাস্তুহারা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে উপজেলা ও পৌরসভা বাস্তুহারা দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের বাস ভবনে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে সংক্ষিপ্ত  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠিত সভায় লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শারুখ হাফিজ ডিকো বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোষররা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাই প্রত্যেক নেতাকর্মীকে দলের হাইকমান্ডের নির্দেশিত আচরণবিধির ওপর গুরুত্ব দিতে হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কার্যকলাপ করা যাবে না।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবদুল মতিন, ভোলা জেলা বাস্তুহারা দলের সভাপতি মো. সাফু হাওলাদার, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরহাদ হোসেন, বাস্তুহারা দলের উপজেলা সভাপতি মো. নূরুল হক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. নূরুল আলম জিকু, সাংগঠনিক সম্পাদক ডা. নূরুল হক, পৌরসভা শাখার সভাপতি মো. সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম বাহার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফাসহ উপজেলা ও পৌরসভার বাস্তুহারা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...