বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০৬
৩৫০
দুর্যোগকালীন উদ্ধার ও সচেতনতায় কর্মশালা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় তারুণ্যের উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ভোলা খেয়াঘাট সংলগ্ন কোস্টগার্ড কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। এছাড়াও দূর্যোগকালীন, দূর্যোগ পরবর্তী সময়ে কোস্ট গার্ডের ভূমিকাসমূহ তরুনদের সামনে তুলে ধরা হয়। এসময় কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার নাফিস মোহাম্মদ সাদমান ইউসুফ তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ তারুণ্যের উৎসব শীর্ষক দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিনিধি আব্দুর রশিদসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত