অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দীর্ঘ ৭ বছর পর ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৭ই জুলাই ২০২০ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

২০৫০

অচিন্ত্য মজুমদার: গৌরাঙ্গ চন্দ্র দে সভাপতি, অসীম কুমার সাহাকে সাধারণ সম্পাাদক ও প্রণয় কুমার সাহাকে সাংগঠনিক সম্পাাদক করে দীর্ঘ ৭ বছর পর ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ডা: রথীন্দ্রনাথ মজুমদার, চরফ্যাশন পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, শিবু কর্মকার, বিকাশ মজুমদার, সমীর দাস, এডভোকেট জয়ন্ত বিশ্বাস ও মনরঞ্জন চন্দ্র জয়হিন্দ্র। পাশাপাশি যুগ্ন সাধারণ সম্পাাদক পদে রয়েছেন রবিশ্বর হাওলাদার, কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু ও বিশ্বজিৎ গুহ।

এছাড়া কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকার, দপ্তর সম্পাাদক রত্নেশ্বর হাওলাদার, প্রচার সম্পাাদক কমল বৈদ্য, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাাদক অতনু করনজাই, শিক্ষা ও গবেষণা সম্পাাদক রামকৃষ্ণ বনিক দুলাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাাদক মৃদুল চন্দ্র দে, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাাদক অমিতাভ রায় অপু।

এর আগে সর্বশেষ ২০১৩ সালের ৩০ আগস্ট দ্বিতীয় বারের মতো অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষকে সভাপতি ও গৌরাঙ্গ চন্দ্র দে কে সাধারণ সম্পাাদক করে দুই বছরের জন্য ভোলা জেলা পূজা উদ্যাপন পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০১৫ সালে ওই কমিটির মেয়াদ শেষে হলেও গত পাঁচ বছর ধরে মেয়াদ উত্তীর্ণ ওই কমিটি দিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছিলো।

এদিকে অনুমোদন পাওয়ায় সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নতুন কমিটির পক্ষ থেকে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জীকে প্রাণঢালা অভিনন্দন জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...