অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় যুব সংহতির পৌর ৫নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুন ২০২৫ রাত ০৮:৫১

remove_red_eye

৩১৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ জাতীয় যুব সংহতির পৌরসভা ৫নং ওয়ার্ডে নতুন কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় হোমিও কলেজ মোড় সংলগ্ন এলাকায় ওয়ার্ড যুব সংহতির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় পার্টি ভোলা পৌর ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাই সিকদারের সভাপতিত্বে ও পৌর যুব সংহতির আহবায়ক মাহিদুর রহমান শুভ ও সদস্য মো. হানিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম। পৌর বিজেপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন জসিম।
উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী টিটু, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু তাহের, আলাউদ্দিন বাবুল, ইয়াসিন আরাফাত বাবু, মীর শাওন, মো. হোসেন সিকদার, সদস্য ইসমাইল হোসেন আরিফ, সুধাংশু শিখর, পলাশ মাতাব্বর প্রমূখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পৌর যুব সংহতির আহ্বায়ক মাহিদুর রহমান শুভ এবং সদস্য মো. দুলাল, মো. সোহেল, মো. সিরাজ, রুবেল, মিজান, রবিউল ইসলাম রবু, মো. হানিফ, জাকির, আকবর পাভেল ও অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থই ভোলার প্রকৃত প্রতিনিধি। তাঁর নেতৃত্ব ছাড়া ভোলার উন্নয়ন বা দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব নয়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসন থেকে তাঁকে নির্বাচিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ রেখে দেশপ্রেম, নৈতিকতা ও আদর্শিক রাজনীতির মাধ্যমে একটি শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। অনুষ্ঠান শেষে ৫নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয় যুব সংহতির নতুন ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...