অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাসব্যাপী কর্মসূচি জামাতায়াতের


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২৫ রাত ১১:০৯

remove_red_eye

৪২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভা ও ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় খলিফা পট্টি জামে মসজিদে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ দোয়া মাহফিলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের স্মরণ করা হবে এবং তাঁদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও পঙ্গুদের সহনশীলতা ও ধৈর্যের জন্য দোয়া করা হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ১ জুলাই দেশব্যাপী শাখা পর্যায়ে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানানো হয়।
ভোলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, এ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দলীয়ভাবে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে তাঁদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এ ধরণের আয়োজন রাজনৈতিক চেতনা ও সামাজিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...