অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নবজাতক শিশুকে নিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ফাবিহা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জুলাই ২০২৫ রাত ০৮:১৬

remove_red_eye

২৭৮

চরফ্যাশন প্রতিনিধি: নবজাতক কন্যাশিশুকে কোলে নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসেছে ফাবিহা। আজ মঙ্গলবার (১জুলাই) শিশুটিকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন তিনি। এসময় ওই পরিক্ষার্থীর মা  খাদিজা বেগম পরীক্ষাকক্ষে মেয়ের পরীক্ষা চলাকালে নাতনিকে কোলে নিয়ে একটি অপেক্ষা করেন। চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গেলে একটি কক্ষে এক নারীকে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। জানতে চাইলে তিনি জানান, তার মেয়ে ফাবিহা খানমের সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে কিছুক্ষণ পর পর ফিডিং করানোর প্রয়োজনেই দাঁড়িয়ে আছেন তিনি। আর আরেকটি পরীক্ষা কক্ষে পরীক্ষা দিচ্ছে নবজাতকের মা।
জানা গেছে, ফাবিহা খানম নামের এক এইচএসসি পরীক্ষার্থী উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা মো.মাকসুদ খানের মেয়ে। দুই বছর আগে একই উপজেলার জাহিদুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। পরীক্ষা শুরুর ২ দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার কন্যা সন্তানের মা হয় ফাবিহা। এরপর ২ দিনের মাথায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেন ফাবিহা। তিনি চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী।
 
পরীক্ষার্থীর মা ও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির নানি খাজিদা বেগম বলেন, দুই বছর আগে আমার মেয়ের বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার জাহিদুল ইসলামের সঙ্গে। সন্তানসম্ভবা থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করেছে।আমার মেয়ে গর্ভকালেও পড়াশোনা চালিয়ে গেছে। পরীক্ষা শুরুর ঠিক ২ দিন আগে, গত মঙ্গলবার,  কন্যা সন্তান জন্ম হয়। নবজাতককে নিয়েই  এইচএসসি পরীক্ষায় অংশ নেন ফাবিহা। ওর ইচ্ছা ছিল,পরীক্ষাটা দিতেই হবে। আমরা কিছুটা দুশ্চিন্তায় থাকলেও ওর সাহস আর ইচ্ছার কাছে হার মেনেছি। তাই আজ নাতনিকে নিয়ে এখানে এসেছি।
 
পরীক্ষা কেন্দ্র কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ উল্লাহ স্বপন জানান, সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন পরীক্ষা চলাকালে হলের সামনে বাহিরে এক নারীকে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে পারি, নবজাতক শিশুটি একজন পরীক্ষার্থীর। পরে পরিক্ষা কর্তৃপক্ষ একটি ফিডিং রুমের ব্যবস্থা করে দেয়া হয়। অল্প বয়সে সন্তানের মা হলেও পড়ালেখার প্রতি তার আগ্রহে আমাদের অনেক ভালো লেগেছে। ফাবিহার পড়াশোনার প্রতি এমন অটল আগ্রহ আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...