অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তজুমদ্দিনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীর উপর বখাটের হামলা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০১৯ রাত ১১:০৭

remove_red_eye

১১২৩

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে স্কুল ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে ক্লাশ থেকে ডেকে নিয়ে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই শিক্ষার্থী তজুমদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার পথে শম্ভুপুর ৫নং ওয়ার্ডে জামালের ছেলে তুহিন (২০)সহ কয়েকজন বখাটে বিভিন্ন সময় উত্যক্ত করতো। সহপাঠী ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করে একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ হাসিবুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে সহপাঠী রাজিবের মাধ্যমে হাসিবকে ক্লাশ থেকে ডেকে খাসেরহাট বাজারের উত্তর পাশে পাঞ্চায়েত বাড়ির সামনে নিয়ে তুহিন এলোপাতাড়ি মারপিট করে। পরে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে হাসিবকে আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করে। তজুমদ্দিন থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই জসিম উদ্দিন খাঁন জানান, লিখিত অভিযোগ পেয়েছি তা তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...