বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৮
১০৮৯
বোরহানউদ্দিন প্রতিনিধি : প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন আমি নিজে দুর্নীতি করিনা, আমার নির্বাচনীয় এলাকায় কাউকে দুর্নীতি করতে দেবনা। আজ সোমবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় এমপি মুকুল আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ: বাংলাদেশ ছাত্রলীগ হবে একটি কলঙ্ক মুক্ত সংগঠন। অতীতের সকল কলঙ্ক ধুয়ে-মুছে জাতির পিতার হাতে গড়া সংগঠনটির পূর্বের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। এ সংগঠনে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও মাদকসেবীর আশ্রয় হবে না। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সম্পাদকের অব্যহতি প্রদানের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, তার নির্বাচনীয় এলাকায় ছাত্রলীগের কোন নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাকে সাথে সাথে সংগঠন থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মিথিল চৌধুরীর সভাপত্বিতে সম্মেলনে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আযাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, সম্পাদক ও পৌর মেয়ার মোঃ রফিকুল ইসলাম, সাচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মহিবুল্যাহ মৃধা, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মজিবুল্যাহ পলাশ, পৌর ছাত্রলীগ সভাপতি আবদুল্যাহ আল মামুন, সম্পাদক হাসান মুন্না প্রমূখ। পরে সাচড়া ইউনিয়ন সম্মেলনে সিহাব মৃধাকে সভাপতি ও রিপন মৃধাকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য পূর্ণঙ্গ ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক