অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ফিল্মি স্টাইলে ডিম বিক্রেতার ওপর হামলা, গ্রেফতার ৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৫ বিকাল ০৫:৫২

remove_red_eye

২৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তিন আসামীকে গ্রেফতার করেছেন। মঙ্গলবার বিকেল ৪টায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মো. ইয়ামিন ওস্তা (৪০), ওমর ফারুক (৩৫) ও মো. নাসির উদ্দিন (৩৮)। তারা সকলে ভোলা পৌরসভার বাসিন্দা। 
এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কিচেন মার্কেটে একটি ডিমের দোকানে ডিম কিনতে যান জহির নামের এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে জুনাইদের ডিম বাছাই করে নেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা জুনাইদকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে, ঘটনার পর রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই দোকানে থাকা সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে ভোলা মডেল থানার পুলিশ। 
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভোলায় এ ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ঠাঁই নেই। যারাই এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...