অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় ননএমপিও শিক্ষকরা পেলো প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২০ রাত ১০:২১

remove_red_eye

৭০৩

বাংলার কন্ঠ প্রতিবেদক :  প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত করোনাকালীন সময়ে বিপর্যস্ত ও চরম কষ্টে থাকা ভোলা সদর উপজেলার ননএমপিও শিক্ষকদের মাঝে  প্রণোদনার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ননএমপিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা হলরুমে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. সিরাজুল ইসলাম শাওন  সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ননএমপিও ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের প্রণোদনার নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে। উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশাররফের হোসেন।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সোহেল, উপজেলা কৃষি অফিসার  মুহাম্মদ রিয়াজউদ্দিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল হাসান সেলিম।
প্রণোদনা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোশাররফের হোসেন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, প্রকৃত শিক্ষক সমাজে সকলের মাথার শিরোমণি হয়ে থাকেন। এ সময় তিনি ভোলা সদর উপজেলা সহ জেলার সকল শিক্ষকদের প্রতি তাদের ছাত্র-ছাত্রীদের এই মহামারি করোনা ভাইরাসের মধ্যে ঘরে বসে অনলাইনে ক্লাস নেয়া ও তাদের খোঁজখবর নেয়ার আহবান জানান। পরে প্রধান অতিথি ভোলা সদর উপজেলার বেসরকারি শিক্ষা  প্রতিষ্ঠানের ২১২ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে নয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা শিক্ষক-কর্মচারীদের হাতে তুলে দেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...