অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৫ রাত ০৮:৫৩

remove_red_eye

২৯২

দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ সমাবেশে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

এক পক্ষের আহতের মধ্যে ৪ জনকে মঙ্গলবার (১ জুলাই) রাতে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল, চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাব্বির তালুকদার, ছাত্রদল কর্মী মো. মেহেদী পাটওয়ারি ও মো. শামিম।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তজুমদ্দিন উপজেলার মোল্লা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিলের অভিযোগ, বিকেলে তজুমদ্দিনে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মোল্লার পুকুর পাড় এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর কিছুক্ষণ আগে ধর্ষণ মামলার আসামি মো. ফরিদ, আলাউদ্দিনসহ অন্যান্য আসামিদের নির্দেশে তাদের আত্মীয় স্বজনরা ও চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের উত্তর শাখার সভাপতি মো. নাজিম উদ্দিনসহ ৩০-৪০ জন পাইপ, লাঠি-সোঁটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে তাদের অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।

তবে চাঁদপুর ইউনিয়নের উত্তর শাখার ছাত্রদল সভাপতি মো. নাজিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান, তারাও ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে ফিরে যাওয়ার সময় ধর্ষকদের বাঁচাতে তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুল ইসলাম শাকিল, চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাব্বির তালুকদারসহ কয়েকজন তাদের লোকজনের ওপর হামলা চালান। এতে তাদের ১০ থেকে ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বাত খান জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মো. নাজির উদ্দিন নামে একজন ৬ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অন্য পক্ষ এখনও অভিযোগ করেনি। তারা অভিযোগ করলে আমরা দুই পক্ষের অভিযোগই তদন্ত করবো। তদন্ত স্বাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...