অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নাগরিক উন্নয়ন ফোরামের সৌজন্যে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৪০৯

আকবর জুয়েল, লালমোহন : জনতার স্বপ্ন যার চোখে, উন্নয়ন বয় তার প্রত্যেক শ্বাসে এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে রাস্তা মেরামতের জন্য বালু প্রদান করা হয়েছে। 
শুক্রবার সকালে স্থানীয় প্রধান সমন্বয়কারী সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায়  নাগরিক উন্নয়ন ফোরাম এর লালমোহন ও তজুমদ্দিনের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকা’র সৌজন্যে  লালমোহন উপজেলার  ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেগাছিয়া  জনদূর্ভোগ প্রতিরোধে কাঁচা রাস্তা মেরামতের জন্য বালু প্রদান করেন। 
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  ধলীগৌরনগর ইউনিয়ন সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও: ওমর ফারুক,   সেক্রেটারি ইলিয়াস মাস্টার, ৪ নং ওয়ার্ড সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. ইব্রাহিম, মো. নাজিম উদ্দিন ও শাহ আলমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন,রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র- ছাত্রীদের যাতায়াতে খুব কষ্ট হয়। হাঁটু কাঁদা উপেক্ষা করে প্রয়োজনে তাদের যেতে হয়। বিশেষ করে রোগী নিয়ে পোহাতে হয় চরমদূর্ভোগ। আমরা বিষয়টি নাগরিক উন্নয়ন ফোরামের লালমোহন তজুমদ্দিনের চেয়ারম্যানকে জানালে তিনি আমাদের দ্রুত সংস্কারের জন্য বালু প্রদান করেন। রাস্তাটি মেরামত হওয়ায় এলাকাবাসী নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...