অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে বিশেষ সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৪১৮

আকবর জুয়েল, লালমোহন: দ্বিতীয় বারের মতো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নং ডিস্ট্রিক্ট এর রাজ্য কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত ভোলার লালমেহনের সন্তান মাহমুদুর রহমান নয়ন কে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। লালমোহন উপজেলা ন্যাশনাল ডেইলি’স রিপোর্টার্সের আয়োজনে শনিবার সন্ধ্যার পর লালমোহন পৌরশহরের চাইনিজ রেস্টুরেন্ট ফুড প্লেসে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
লালমোহন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার। 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, যুগান্তর প্রতিনিধি জসিম জনি, সংগ্রাম প্রতিনিধি মাহাবুব আলম, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন আলম মাকসুদ, আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংবাদ প্রতিনিধি শাহীন কুতুব, সাংবাদিক কবি নুরুল আমিন প্রমূখ। সংবর্ধনায় লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  
উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হন। মাত্র ৩০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।  এর আগে ২০২০ সালে ভিয়েনার ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করে ২৩নং ডিসট্রিক্টের ডিসট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন বাংলাদেশী এই তরুণ। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান নয়ন অন্যতম। 
বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তাঁর বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক অস্ট্রিয়া প্রবাসী এবং জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস'র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...