বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪
২৬৪
ভোলার মনপুরা উপজেলায় আয়োজিত মনপুরা ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে বসুন্ধরা শুভসংঘ।
মনপুরা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মনপুরা বন্ধুমহল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিলো বসুন্ধরা শুভসংঘ।
মনপুরা উপজেলা মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে রানার্সআপ হয়েছে বসুন্ধরা শুভসংঘ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরার উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।
মনপুরা উপজেলা ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলের ব্যবধানে রানার্সআপ হয় বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার উপদেষ্টা প্রফেসর মোঃ মোরশেদ উদ্দিন বলেন, আমাদের তরুণদের মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে খেলাধূলার ভূমিকা অপরিসীম। তাই বসুন্ধরা শুভসংঘের এরকম উদ্যোগ সদস্যদের মাঝে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াবে।
বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বসুন্ধরা শুভসংঘ, মনপুরা উপজেলা শাখার এই অর্জনে আমরা গর্বিত।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বী বলেন, আমাদের বসুন্ধরা শুভসংঘের খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ চেষ্টা করেছে। এই অর্জন আমাদের ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে বসুন্ধরা শুভসংঘ অংশগ্রহণ এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
মনপুরা উপজেলার স্থানীয় ক্রীড়াঙ্গনে বসুন্ধরা শুভসংঘের এই সাফল্য তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও স্বপ্ন জাগাবে বলে আশা করা হচ্ছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত