বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ রাত ১১:২২
৩৫৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৩১ জন মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ ইব্রাহিম। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারের সঞ্চালনা উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম কাজী, ও স্থানীয় শিক্ষকমণ্ডলী। এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বোরহানউদ্দিন উপজেলার গর্ব এবং আগামী দিনে তাদের সাফল্যই জাতির জন্য আশার আলো হয়ে উঠবে। অনুষ্ঠান শেষে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত