অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৭৫৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় ‘বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ) এর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দ্বীপকন্ঠ নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান লিটনকে সভাপতি, আলোকিত সকাল ও ভোলার বাণী পত্রিকার লালমোহন প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন ও ডেইলি অবজারভারের লালমোহন প্রতিনিধি হাসান পিন্টুকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। বুধবার সকালে লালমোহন রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় উপস্থিত সংবাদকর্মীদের সম্মতিক্রমে প্রধান অতিথি বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন (বিওজেএ)’র ভোলা জেলা শাখা কমিটির সভাপতি খলিল উদ্দিন ফরিদ ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যরা হলেন, দৈনিক সমকালের লালমোহন প্রতিনিধি আনোয়ার রাব্বীকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আমার সংবাদের লালমোহন প্রতিনিধি ইউসুফ আহমেদ ও দৈনিক আলোকিত সকাল ভোলা (দক্ষিণ) প্রতিনিধি এম এ হান্নানকে সহ-সভাপতি করা হয়।  এছাড়া দৈনিক সংবাদ প্রতিদিনের লালমোহন প্রতিনিধি সাব্বির আলম বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আজকের ভোলার লালমোহন প্রতিনিধি নূরুল আমিনকে কোষাধ্যক্ষ, দৈনিক ভোরের ডাকের লালমোহন প্রতিনিধি ইয়াসিন সিরাজীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, লালমোহন নিউজ২৪ডটকম প্রতিনিধি এএইচ রিপনকে দপ্তর সম্পাদক করা হয়। নতুন এ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন,  দ্বীপকণ্ঠ নিউজের তপতী রানী সরকার, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এমআর পারভেজ ও লালমোহননিউজ২৪ কম প্রতিনিধি ওমর রায়হান অন্তর।
লালমোহন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও যুগান্তরের লালমোহন প্রতিনিধি জসিম জনির সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে অনুষ্টিত এ সভায় লালমোহনের বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্টিং মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...