বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৬
৯৫৩
দৌলতখান সংবাদদাতা : দৌলতখানে কাঁঠাল গাছের পাতা খাওয়ার অপরাধে ছাগলের চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে। নীরিহ প্রাণীর ওপড় এই নির্মম ঘটনা ঘটেছে গত রবিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ ৩ নং ওয়ার্ডের ছোট শনি বাড়িতে। অভিযোগ উঠেছে ওই গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মনির মাস্টার এ ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্ত দৌলতখান উপজেলার চরশুভী হোসাইনিয়া এতিম খানা ও মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক। শিক্ষকের এমন ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।
স্থানীয়রা জানায়, ওইদিন সকাল সাড়ে ৯ টায় জসিমের ছাগল একই বাড়ির মনিরের কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে। পাতা খাওয়ার অপরাধে ছাগলটির চোখ তুলে দেয় শিক্ষক মনির। খবর পেয়ে ছাগলের মালিক জসিম এই ছাগলটিকে নিষ্ঠুরতার বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিয়ে আসেন। পরে ছাগলটিকে দৌলতখান প্রাণী সম্পদ হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়।
দৌলতখান উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের এফ.এ.আই মদন মহন বাওয়াল জানান, ওইদিন জসিম একটি ছাগল চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। এসময় ছাগলটির একটি চোখ পাওয়া যায়নি। চোখটি তুলে নেয়া হয়। পরে পরীক্ষা করে ছাগলটিকে ইনজেকশনসহ ঔষধ দয়ে হয়।
অন্যদিকে শিক্ষক মাওলানা মনির জানান, ছাগলটি তার কাঁঠাল গাছ খাওয়ার সময় ধাওয়া করে। তখন পাশের একটি তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে ছাগলটি আহত হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, ওইদিন জসিম নামের এক ব্যাক্তি চোখে রক্তাক্ত মাখা একটি ছাগল নিয়ে এসেছিল। এ বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত