অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৯ই জুলাই ২০২০ রাত ০১:১৯
১১০২
বাংলার কন্ঠ প্রতিবেদক: করোনা ভাইরাসে বিপর্যস্ত কিন্ডার গার্টেন স্কুলের জন্য সহজ শর্তে ঋণ ও শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদানের দাবীতে ভোলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন অবস্থান কর্মসূচী পালন করেছে। সোমবার সকাল ১১টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে সামাজিক স্বাস্থবিধি মেনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহোসাইনিয়া প্রিপারেটরী মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্বাসউদ্দীন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা, সাধারন সম্পাদক আব্দুল্লাহ তাহের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফজলে রাব্বী, দপ্তর সম্পাদক ফয়জুল নেসা সোহেনী, আলম নূর-আলম, মোঃ হাসান, মোঃ রাশেদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, জেলার দুই শতাধিক কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান শিশু শিক্ষা বিস্তাওে অবদান রাখলেও গত ৫ মাস প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদেও দুর্দিন চলছে। শিক্ষকরা বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে আমরা মানবেতর সাথে জীবন যাপন করছি এবং স্কুল থেকে আমরা কোন সাহায্য সহযোগিতা পাচ্ছি না তাই আমরা পরিবার-পরিজনকে নিয়ে অনেক সমস্যার মধ্যে রয়েছি। তারা আজ মানবেতর জীবন জাপন করছেন। এমনকি কিন্ডার গার্টেনগুলো এ পর্যন্ত বেসরকারী কোন অনুদানও পাননী। কর্মসূচিতে শিক্ষকরা আপদকালীন সময়ে সরকার থেকে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রদান এবং কিন্ডারগার্টেন স্কুলের সমস্যাকে চিহ্নিত করে সমাধানসহ বেশ কিছু দাবি তোলেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভোলা জেলা শাখার নেতৃবৃন্দ। এসময় ভোলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক, অধ্যক্ষ ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত