অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের মামলার দুই আসামি গ্রেফতার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৩২৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন উপজেলায় এক বিধবা নারীকে  ধর্ষণের পাশাপাশি মুঠোফোনে ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখানোর ঘটনায়  দায়ের করা মামলার অভিযুক্ত দুই আসামি গিয়াসউদ্দিন ও রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে জেলার লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার দুটি চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, লালমোহনের চর কচুয়া থেকে রাসেলকে ও বোরহানউদ্দিন উপজেলার চর লতিফ থেকে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূর কে  সোমবার ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য,গত ১০ জুন রাতে টয়লেটে যাওয়ার সময় গিয়াসউদ্দিন  বিধবা নারীকে  জোরপূর্বক ধর্ষণ করে এবং রাসেল মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখালে গত রোববার রাতে তজুমদ্দিন থানায় ভুক্তভোগী ওই গৃহবধূর ভাই বাদি হয়ে গিয়াসউদ্দিন ও রাসেলকে আসামি করে মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুরে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তজুমদ্দিন থানায় মামলা হয়। মামলায় শ্রমিক দল, যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়। 

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...