অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৩৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়াসহ ছয় দফা দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। 
সোমবার  সকালে  বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোলা  সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই অবস্থান কর্মসূচি চলে সকাল ৮ থেকে ১১ টা পর্যন্ত। এসময় সাত উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে,সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা,চাকরিতে ১৪তম গ্রেড প্রদান এবং টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করা,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান,বেতন স্কেল পুনর্নির্ধারণকালে প্রাপ্ত টাইম স্কেল ও উচ্চতর স্কেল অন্তর্ভুক্ত করা, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া,নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করা।
বক্তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান এবং বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...