বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২০ সকাল ০৯:২৫
১৫১৮
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে মাস্ক না পড়ায় জনকে জরিমানা করা হয়েছে। এসময় মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়। বুধবার (০৯ জুলাই) ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, ভোলা শহরেরর বরিশাল দালান, বাংলাস্কুল মোড়, নতুন বাজার ও সরকারী স্কুলের সামনে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পড়ার অপরাধে ৯ পথচারীকে ৩৩০ টাকা জরিমানা করা হয়। এসময় যেসব পথচারী মাস্কবিহীন চলাফেরা করছেন তাদের মাঝে প্রায় শতাধিক মাস্ক বিতরন করেন মিজানুর রহমান।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধের লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এ সময় ৯জন পথচারীকে মাস্ক না পড়ার অপরাধে জরিমানা করে ছেড়ে দিয়েছি। যারা মাস্ক পড়ে বের হয়নি এমন কিছু পথচারীর মাঝে মাস্ক বিতরন করেছি। তিনি বলেন, মানুষ যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে এই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে না। এজন্য সকলকে নিজ থেকে সচেতন হতে হবে। করোনা দুর্যোগকালীন সময়ে আমাদের সচেতনতামূলক এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত