অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটিকে বিভিন্ন মহলের শুভেচ্ছা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ রাত ০২:৫০

remove_red_eye

২১৫৮

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় জেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন। শুক্রবার রাতে সংগঠনটির নতুন বাজার কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসা সনাতন ধর্মাবলম্বীদের এসব সংগঠনগুলো পর্যায়ক্রমে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার সাহা ও কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলের মালা এবং তোড়া দিয়ে বরণ করে নেয়। পাশাপাশি চলে মিষ্টি খাওয়ার ধুম।

এ সময় জেলা কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী মৃদুল দে, স্বর্ণ ব্যবসায়ী বিক্রম রায় কর্মকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক অচিন্ত্য মজুমদার, ব্যবসায়ী রাজন সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

গত কয়েকদিন ধরে ফুলের মালা ও তোড়া দিয়ে পৃথক পৃথক ভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ, দৌলতখান উপজেলা পূজা উদযাপন পরিষদ, বাপ্তা কাচিয়া কলনী সেবা সংঘ, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, নবীপুর অপূর্ব পাড়া হিন্দু যুব সংঘ, উত্তর দিঘলদী শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি, মা উৎস চেইন ঘর, চরনোয়াবাদ শ্রীগুরু সেবা সংঘ, জেলা ও সদর উপজেলা বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী (বি.ডি.ই.আর.এম), ভোলা লোকনাথ মন্দির কমিটি, জুয়েলারী সমিতির একাংশ সহ বিভিন্ন সংগঠন।

এদিকে জেলা পূজা উদযাপন পরিষদের নতুন এই কমিটিকে অভিনন্দন ও ‍শুভেচ্ছা জানিয়েছেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক অমিতাভ অপু।

এর আগে গত ৬ জুলাই দীর্ঘ ৭ বছর পর ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত এবং সাধারণ সম্পাাদক নির্মল কুমার চ্যাটার্জী। ৭ জুলাই তাদের স্বাক্ষরিত নতুন এই কমিটির পূর্ণাঙ্গ তালিকা ভোলায় এসে পৌঁছায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...