অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


মাচা পদ্ধতিতে ছাগল পালনের সাফল্যে অনুপ্রাণিত হাজারো নারী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীর তীরবর্তী নির্মল গ্রাম তুলাতলি। এই গ্রামের একজন সংগ্রামী নারী মনোয়ারা বেগমের অদম্য প্রচেষ্টা ও অসাধারণ সাফল্য আজ হাজারো নারীর জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। কোনো প্রাতিষ্ঠানিক ঋণ বা বড় পুঁজি ছাড়াই, মাত্র তিন হাজার টাকায় ভাইয়ের কাছ থেকে কেনা একটি ছাগল নিয়ে শুরু করা তার যাত্রা এখন একটি অনুকরণীয় গল্পে রূপ নিয়েছে। প্রথাগত পদ্ধতি পরিহার করে বৈজ্ঞানিক ও আধুনিক মাচা পদ্ধতিতে ছাগল পালনের মাধ্যমে তিনি কেবল নিজের ভাগ্যই বদলাননি, বরং তুলাতলি গ্রামের নারীদের জন্য হয়ে উঠেছেন এক উজ্জ্বল আলোকবর্তিকা।
মনোয়ারার জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। স্বামীর হৃদরোগ তাকে ভারী কাজ থেকে দূরে রেখেছে। ফলে সংসারের দায়িত্ব তাকেই কাঁধে তুলে নিতে হয়। ভাইয়ের দেওয়া তিন হাজার টাকায় কেনা একটি ছাগল নিয়ে শুরু হয় তার উদ্যোগ। আজ তার খামারে সমৃদ্ধির ছোঁয়া লেগেছে। ছেলে ও পুত্রবধূর সহযোগিতায় গড়ে ওঠা এই খামার এখন তাদের পরিবারের আয়ের প্রধান উৎস।
আত্মবিশ্বাসের সঙ্গে মনোয়ারা বলেন, “একটি ছাগল দিয়ে আমার পথচলা শুরু। আল্লাহর রহমতে এখন আর কারও দিকে তাকাতে হয় না। গত কোরবানির ঈদে বেশ কয়েকটি ছাগল বিক্রি করেও আমার খামারে এখন নয়টি ছাগল রয়েছে। আমরা ছাগলের জন্য উন্নত জাতের ঘাসও চাষ করি।” চলতি বছর তিনি ষাট হাজার টাকার বেশি মূল্যের ছাগল বিক্রি করেছেন, যা তার পরিবারকে অর্থনৈতিক স্বচ্ছলতা এনে দিয়েছে।
মনোয়ারার এই সাফল্য তুলাতলি গ্রামে এক নীরব বিপ্লব ঘটিয়েছে। তার পথ ধরে উৎসাহিত হয়েছেন গ্রামের সালমা বেগম, মিনারা বেগম, মরিয়ম, বিবি রাশিদাসহ আরও অনেক নারী। তারাও এখন আধুনিক মাচা পদ্ধতিতে ছাগল পালনে ঝুঁকছেন। মিনারা বেগম বলেন, “আগে সাধারণ পদ্ধতিতে ছাগল পালতাম, প্রায়ই রোগে মারা যেত। মাচা পদ্ধতিতে পালন করায় এখন রোগবালাই কম, আর আমরাও লাভবান হচ্ছি।”
এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘আরএইচএল প্রকল্প’। স্থানীয় বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রকল্পের আওতায় নারীদের কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ এবং মাচা তৈরির সম্পূর্ণ খরচসহ সার্বিক সহযোগিতা প্রদান করছে। ইতোমধ্যে ভোলা সদর ও বোরহানউদ্দিন উপজেলায় ৩৭৫ জন নারীকে এই প্রকল্পের আওতায় মাচা তৈরি করে দেওয়া হয়েছে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ও কৃষিবিদ আনিসুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য গ্রামীণ নারীদের মধ্যে টেকসই সক্ষমতা তৈরি করা। মাচা পদ্ধতি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অত্যন্ত কার্যকর। আমরা নারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছি এবং তাদের আত্মবিশ্বাস দেখে আমরা আশাবাদী যে এই মডেল গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ও স্থায়ী পরিবর্তন আনবে।”
ভোলা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান এই উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করে বলেন, “মাচা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত ও লাভজনক উপায়। এর মাধ্যমে অল্প জায়গায় বেশি ছাগল পালন সম্ভব এবং স্যাঁতসেঁতে পরিবেশ এড়ানো যায়, ফলে রোগবালাই নিয়ন্ত্রণ সহজ হয়। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা সরকারি পর্যায়ে এই খামারিদের পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।”
একসময়ের অসহায় মনোয়ারা বেগম আজ একজন সফল খামারি ও উদ্যোক্তা। একটি ছাগল থেকে শুরু হওয়া তার খামার এখন শুধু তার পরিবারের জন্যই নয়, তুলাতলি গ্রামের নারীদের জন্যও স্বপ্ন দেখার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...