অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে যুবদলের কর্মী ও তার স্ত্রী ওপর হামলা মারধর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ রাত ১০:২৬

remove_red_eye

৪৪০

এইচ আর সুমন : ভোলার তজুমদ্দিন উপজেলায় যুবদল কর্মী ও তার স্ত্রী ওপর হামলা করে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ সময় আহত যুবদল কর্মী মোঃ মোশারেফ (২৬) কে বাঁচাতে গেলে তার স্ত্রী মুক্তা বেগম (২০) কে মারধর করে গুরুতর আহত করা হয়।  
আহত মোশারেফ অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে বিএনপির মিছিলে যাওয়ার পথে শরীফ হাওলাদার, উলি হাওলাদার, ফারুক, কাঞ্চন, সাদু, রিফাত ও জান্টু আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আহত যুবদল কর্মী মোঃ মোশারেফ (২৬) কে বাঁচাতে গেলে তার স্ত্রী মুক্তা বেগম (২০) কে মারধর করে।  এ সময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা অবনতি হলে তাদেরকে শুক্রবার রাত ১০টার দিকে  বরিশাল শেরে-বাংলা মেডিকেলে রেফার করা হয়। এদিকে আহত মোশারেফ  অভিযোগ এ হামলার জন্য ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমকে দায়ী করা হয়। তার উপস্থিতে এ ঘটনা ঘটে বলো অভিযোগ করা হয়।
এ ব্যাপারে  শনিবার বিকালে  চাঁচড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আশুনে হাসপাতালে তাকে দেখতে গিয়েছি।  তাদের পারিবারিক ঝামেলা রয়েছে। শালিশ চলমান। আমার কাছে আসলে শালিশ করে দিব । সমাধান করে দিব। কাঞ্চন ও মোশারেফ এর মধ্যে বিরোধ। তবে কেন তার বিরুদ্ধে অভিযোগ সেই প্রশ্নের উত্তর তিনি জানানেন না বলে জানান। 
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান সাংবাদিকদের জানান, এ দুই পক্ষ বিএনপির দুই পক্ষে অবস্থান করছে সত্য, এ ছাড়াও তারা পারিবারিক জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষে অবস্থান করছে। কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...