বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০২
৩২৭
মানবতার সেবায় তরুণদের শপথ গ্রহণ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : অরাজনৈতিক ও মানবিক সংগঠন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ ভোলা জেলা শাখার আগামী এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, সচেতনতা, এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
১৩ জুলাই ২০২৫ সংগঠনের কেন্দ্রীয় বোর্ড অফ ট্রাস্টির অনুমোদনে ঘোষিত এই কমিটিতে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা একঝাঁক নিষ্ঠাবান ও সমাজসচেতন তরুণ। তারা সবাই সংগঠনের মূলমন্ত্র ‘মানবতার কল্যাণে সংগঠন’ ধারণ করে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন সভাপতি: মোঃ নোয়াব,সহ-সভাপতি: মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক: মোঃ ইমরান খান,সহ-সাধারণ সম্পাদক: মোঃ ওয়াব,সাংগঠনিক,সম্পাদক: মোঃ হাসনাইন আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক: সাইদুজ্জামান সোহরাব,কোষাধ্যক্ষ: আরিয়ান আরিফ
নবগঠিত কমিটির প্রতি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভোলা জেলার শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই তরুণ নেতৃত্বের মাধ্যমে ভোলায় মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
কমিটি অনুমোদন করেছেন আক্তার হোসেন চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টি যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।
যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ একটি অরাজনৈতিক, মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সমাজসেবার বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক