অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে চরফ্যাশনে বিএনপির বিক্ষোভ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৩৯

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
রবিবার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টায় চরফ্যাশন বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে সদর রোড প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সায়েদ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাউস মিয়া,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুসসাত্তার মিঠু, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ শিকদার ও শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এই ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানকে কটুক্তি করা জাতির জন্য লজ্জাজনক। বিএনপি নেতারা জানান, সরকার ও শাসকদলের মদদপুষ্ট চক্রের ষড়যন্ত্র কখনো সফল হবে না এবং ভবিষ্যতে  গণতান্ত্রিক এ আন্দোলন অব্যাহত থাকবে।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...