অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বেকারত্ব রোধে লালমোহনের আইল্যান্ড একাডেমির যাত্রা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৮:৫৩

remove_red_eye

২৪৬

আকবর জুয়েল, লালমোহন: বিশ্বের অর্থনীতি, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন দিক থেকে এগিয়ে থাকা দেশের মধ্যে অন্যতম দেশ জাপান। তবে বিগত কয়েক বছর ধরে দেশটির জনসংখ্যা মাইনাসে রয়েছে। যার কারণে দিন দিন জাপানে প্রচুর দক্ষ জনশক্তির অভাব দেখা দিয়েছে। এজন্য জাপান সরকার বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষ লোকবল নিচ্ছেন।
জাপানের সেই দক্ষ জনবল সৃষ্টির লক্ষে দ্বীপ জেলা ভোলার লালমোহন উপজেলায় যাত্রা শুরু করেছে ‘আইল্যান্ড একাডেমি’। এই উপজেলার বেকারত্বের হার কমানোই একাডেমিটির মূল লক্ষ্য। এই আইল্যান্ড একাডেমি থেকে সর্বনিম্ন এইচএসসি, আলিম ও ডিপ্লোমা সমমান পাশ করা তরুণ-যুবকদের জাপানিজ ভাষা শিখিয়ে দেশটিতে যাওয়ার সুযোগ করে দেয়া হবে। লালমোহন পৌরশহরে ওয়েস্টার্ণ পাড়া এলাকার আমেরিকান ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আইল্যান্ড একাডেমি। এটি পরিচালনা করছেন ইঞ্জিনিয়ার মো. তাজউদ্দিন তৌহিদ নামে এক যুবক।
তিনি জানান, আমাদের ভোলাবাসীর জাপান সম্পর্কে তেমন জানাশোনা নেই। তাই এ জেলার তরুণ ও যুব সমাজ যেন উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন সে লক্ষে আইল্যান্ড একাডেমিটি চালু করা হয়েছে। এ শাখার মাধ্যমে জাপানে যোগ্য ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষে কাজ করা হচ্ছে। কেউ আগ্রহী হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে প্রয়োজনীয় শিক্ষা ও সঠিক গাইডলাইন দিয়ে জাপানে পাঠানোর সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...