অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতের বিক্ষোভ ও পথসভা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৮:৫৯

remove_red_eye

৩৬১

চরফ্যাশন প্রতিনিধি : আগামী ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামী'র জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন পৌর শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই ) বাদ আসর খাসমহল জামে মসজিদের সামনে থেকে  মিছিল বের হয়ে পৌর  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর রোডে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় পৌর জামায়াতের আমীর অধ্যাপক মামুন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর,  ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে জামায়াতে ইসলামী'র এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন। 
মিছিল ও পথসভায় বিপুল সংখ্যক  মানুষ বিভিন্ন লেখা সম্বলিত  ব্যানার, প্লেকার্ড ও দাড়িপাল্লা নিয়ে অংশ গ্রহণ করেন। 
পথসভায় অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, জাতীয় নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার শেষ করতে হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করলেই কেবল মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে শিষ্টাচার বজায় রেখে স্লোগান দেওয়ার আহবান জানান। 
বিশেষ অতিথি'র বক্তব্যে অধ্যক্ষ মীর শরীফ হোসেন জামায়াতের ৭ দফা দাবি বাস্তবায়নে সকলকে আগামী ১৯ জুলাই ঢাকায় সমাবেশে অংশ গ্রহণের আহবান জানান।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...