অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে জুলাই-আগষ্ট শহীদ ও আহদের পরিবারের সাথে জামায়াতের মতবিনিময়

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৯:০২

remove_red_eye

২৩৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট মাসব্যাপী চলমান রাজনৈতিক আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ পরিবার, আহত ও পঙ্গুদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই সভার আয়োজন করা হয়। রবিবার (১৩ জুলাই) উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির মোঃ জাকির হোসাইন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী (ভোলা-২) মুফতি মোঃ ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, ভোলা জেলার ৪৬ জন শহীদের পরিবারকে রবিবার (১৩ জুলাই) পর্যন্ত ২ লাখ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত মহিউদ্দিনকে দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। আজকের অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার শহীদ লিজা, ইয়াসিন, সোহেল, শাহীন, শাহজাহান, জামাল, নাহিদ, জাকির, রিয়াজ, সুজনের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।

এছাড়াও আহত মহিউদ্দিন, আবদুর রহিম ও মাসুম বিল্লাহ এই ৩ জনের পরিবারকে সম্মানী প্রদান করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলা শাখা।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...