অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের সময় এখন: আলাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ বিকাল ০৫:১০

remove_red_eye

২৫০

বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখন প্রতিবাদের সময় বরে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, প্রতিবাদ না করলে ষড়যন্ত্র চলতে থাকবে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ছবি অবমাননা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জিয়া পরিষদ এই সমাবেশের আয়োজন করে।

আলাল বলেন বলেন, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হলো। তখন কিন্তু কেউ এত আলোচনা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সাম্যকে হত্যা করা হলো, তখন কিন্তু একটি মহল এত আন্দোলন করেনি। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, সবসময় ষড়যন্ত্র করেছে, এরশাদ ষড়যন্ত্র করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু তারা কিছু করতে পারেনি। যারা এখন ষড়যন্ত্র করছে তারাও ষড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কারণ দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তারেক রহমান তো দেশ চালান না। তিনি তো দেশের প্রধানমন্ত্রী না। তাহলে কেন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের ভাইস চেয়ারম্যান এম জহির আলীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক, যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, সদস্য আবুল বাশারসহ অন্যরা আরও উপস্থিতি ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...