অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে খালে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৩১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খালের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা গ্ৰামের আমির বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে।নিহতরা হলেন শফিউল (৮) ও ইসমাইল (৬)। তারা একই গ্ৰামের কবির হোসেনের দুই ছেলে। চার সন্তানের মধ্যে বড় ছেলেটি বেঁচে থাকলেও ছোট দুই ছেলেকে একসাথে হারিয়ে শোকস্তব্ধ পরিবারটি।
স্থানীয়রা জানান, দুপুরে দুই ভাই শফিউল ও ইসমাইল খালের পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা খালের পানিতে পড়ে ডুবে যায়। এদিকে কোথাও দেখতে না পেয়ে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে খালের পানিতে দুই ভাইকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...