অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহতদের মধ্যে জামায়াতের অনুদান ও মতবিনিময়

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩৩৮

আকবর জুয়েল, লালমোহন: গত বছর জুলাই বিপ্লবে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২টি শহীদ পরিবারের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুদান প্রদান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমীর মাষ্টার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেক্রেটারী মাওলানা হারুন অর রশিদ, সহ সেক্রেটারী মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াত ইসলামীর সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত ইসলামীর লালমোহন উপজেলা সেক্রেটারী মাওলানা মো. রুহুল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে একটি অবিস্মরণীয় অধ্যায়। শহীদরা এই মাটির জন্য, ইসলামী মূল্যবোধের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারবো না, তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।
মতবিনিময় সভা শেষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নিহত ১২ জন শহীদ পরিবারের মধ্যে নগদ দশ হাজার টাকা করে এবং আহত ৪৩ জনকে অর্থিক অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য এর আগে জামায়াতের পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত প্রত্যেক পরিবারকে নগদ ২ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সভায় জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবারের সদস্য, আহতরা ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...