অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৯

remove_red_eye

৪৪১

কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই  প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভোলা  জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়।

আলোচনা সভায় ভোলা  জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর  উপ-পরিচালক  মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল  রিপন চন্দ্র সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সহকারী পরিচালক ড.অচিন্ত কুমাড় ঘোষ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী প্রমুখ। দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা ও ইউনিয়নে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিশেষ অবদানের জন্য আটজনকে পুরষ্কৃত করা হয়। এ সময় বক্তারা পরিকল্পিত জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে সুস্থ ও সবল জাতি গঠনে সবার দায়িত্বশীল অংশগ্রহণের আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। তাহলেই আজকের বাংলাদেশ হবে  পরিকল্পিত আগামীর উন্নত সমৃদ্ধশালী  বাংলাদেশ।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...