মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২
৯১৮
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা : ভোলার মনপুরায় কোস্ট ফাউন্ডেশন'র 'চর' (CHAR) প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মনপুরা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার পরিষদ হল রুমে এই সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সহকারি পরিচালক রাশিদা বেগম'র সঞ্চালনায় সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি।
স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় Collective Humanitarian Assistance in Remote (CHAR)Response project এ প্রকল্প বাস্তবায়ন করে কোস্ট ফাউন্ডেশন।
সভায় প্রকল্প সমন্বয়কারি জানান, এই চর (CHAR) প্রকল্পের অধীনে মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ও বিচ্ছিন্ন কলাতলীর চর ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩০ টি পরিবারকে ঘর নির্মানের জন্য ৬০৯০ টাকা করে আর্থিক সহয়তা দেয়া হয়। এছাড়াও ১০৫ পরিবার গবাদী পশুর খাদ্য, কাঠের ব্রীজ নির্মান ও ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে অনুদান প্রদান করা হয় এ প্রকল্পের মাধ্যমে।
তিনি আরও জানান, প্রকল্পটির অর্থিক ব্যয় পরিকল্পনার মেয়াদ এ মাসে শেষ হলেও প্রকল্পটি চলমান থাকবে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মনপুরা প্রেসক্লাব সাধাররন সম্পাদক সীমান্ত হেলাল প্রমূখ।
এসময় প্রকল্পের সুবিধভোগী ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত