অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৩৬৯

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মুনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার জোহরবাদ উপজেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ জুয়েলর উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া-মুনাজাত হয়।
এই সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বধুকান্দি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোঃ মানছুর আহমেদ।
স্মরণ সভায় যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক সহকারি অধ্যাপক মোঃ ছালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজলে যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক ও দৈনিক সংগ্রাম এর উপজেলা প্রতিনিধি সজিব মোল্লা, মনপুরা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর উপজেল প্রতিনিধি মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা যুব রেডক্রিসেন্ট ( সিপিপি) ডেপুটি টিম লিডার আল-আমিন, সাখাওয়াত মাতাব্বর ও মোঃ নান্নু সহ অন্যন্যরা।
এই সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ অংশগ্রহন করে দেশকে স্বাধীনতা এনে দিয়ে ক্ষান্ত হননি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। নেমে পড়েন যুদ্ধবিধ্বস্ত দেশে ভঙ্গুর অর্থনীতির ভীত মজবুত করতে নতুন যুদ্ধে নেমে পড়েন তিনি। এই নতুন অর্থনীতির ভীত মজবুতের যুদ্ধে তিনি দেশে গড়ে তুলেন একের পর এক শিল্প প্রতিষ্ঠান। সেই সমস্ত প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেন। আজ স্বাধীন বাংলাদেশের অর্থনীতির ভীত মজবুতের পেছনের কারিগর বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা আজীবন মনে রাখবে দেশের জনগণ।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...